Bhuban Majhi Lyrics (ভূবন মাঝি) | Subhamita Banerjee
Bhuban Majhi (ভূবন মাঝি) Song Lyrics Latest Bengali song sung by Subhamita Banerjee. Bhuban Majhi song lyrics were written by Jayanta Pathak.
Bhuban Majhi Song Credit:
- Song Name: Bhuban Majhi
- Album Name : Jodi Bondhu Hao
- Singer : Subhamita Banerjee
- Music : Biswarup Ghosh Dastidar
- Lyrics: Jayanta Pathak
- Label: Shemaroo Bengali Music
Bhuban Majhi Lyrics in Bangla:
ভুবন মাঝি তোমার মতো
একটা জীবন দাও,
ভুবন মাঝি তোমার মতো
একটা জীবন দাও,
বদলে এই জীবন থেকে
স্বপ্নগুলো নাও,
ভুবন মাঝি তোমার মতো
একটা জীবন দাও।।
ভুবন মাঝি আসতে তুমি
দোলন বাতাস নিয়ে,
বলতে হেসে মাতন দিদি
খেলব ঝিনুক দিয়ে।
এখনো কি ভুবন মাঝি
ঝিনুক বিলায় যাও,
দাওনা কেন দাও কুড়িয়ে
আমার ঝিনুকটাও।
ভুবন মাঝি .. ভুবন মাঝি ..
ভুবন মাঝি, ভুবন মাঝি।।
সাত পুরুষের বিলের ধারে
তেঁতুল গাছে বাসা,
তোমার পালের হাওয়ায় ছিল
পাখির যাওয়া আসা।
আঁচল ভরে তেতুল দিতে
আঁজলা ভরে জল,
তোমার চোখের মণি আমার
চোখে টলমল।
ভুবন মাঝি .. ভুবন মাঝি ..
ভুবন মাঝি, ভুবন মাঝি।।
হারিয়ে গেছে ভুবন মাঝি
সাত পুরুষের বিল,
তেঁতুল গাছে পাখি কোথায়
এখন শুধুই চিল।
নাদের আলি বন্ধু তোমার
আসতো মাঝে মাঝে,
শিখিয়ে যেত নামতা আমায়
লাগলো কোথায় কাজে।
ভুবন মাঝি .. ভুবন মাঝি ..
ভুবন মাঝি, ভুবন মাঝি।।
ভুবন মাঝি আমি তো আর
বালিকা নই আজ,
বয়স আমার মুখের রেখায়
ফেলেছে যে ভাঁজ।
ভুবন মাঝি এখনো কি
সেই নৌকা বাও ?
ভুবন মাঝি আর একটি বার
আমার পানে চাও।
ভুবন মাঝি .. ভুবন মাঝি ..
ভুবন মাঝি, ভুবন মাঝি
ভুবন মাঝি, ভুবন মাঝি।।




